হাসনাতের বিপক্ষে মুন্সী নির্বাচন করতে পারবেন কিনা, জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন রাখা হয়েছে।,

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন। রোববারে কার‌্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট এখন আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার

সংস্কার প্রশ্নে কোন কোন বিষয়ে একমত, আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অংশগ্রহণ, সংস্কার বিষয়ে একমত ও ভিন্নমত নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরেছে বিএনপি। আজ রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব

ভাসানচর থেকে পালিয়ে এলো ৪০ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় পালিয়ে এসেছে শিশুসহ ৪০ রোহিঙ্গা নারী পুরুষ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর