হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন-‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত’।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন, আমরা ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) না পুরোনো, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে।

২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ভিডিওতে দেখা যায়, ওই কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা শ্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানেন না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের দাবি মার্কিন যুদ্ধজাহাজে হামলার, ওয়াশিংটনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী দাবি করেছে, তারা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল

সীমান্তে হাতবোমা নিক্ষেপ; বিএসএফের ভুল স্বীকার

প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫

পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির