স্মার্ট কৃষক কার্ড’ চালু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার (ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেয়ার সিদ্ধান্ত আছে। বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আজকের বৈঠক। যতো দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড দেয়া শুরু হবে।

তিনি আরও বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষক। মধ্যসত্ত্বভোগীরা যেন সুবিধা নিতে পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড। ধীরে ধীরে সব কৃষক এ কার্ড পাবেন।

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি, দেখলে জানাবো।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যসহকারীগণ তাদের ছয়দফা দাবী আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার( ২৪ জুন) সকাল নয়টা থেকে ঘন্টাকাল

সলঙ্গায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ: রহস্যজনক মৃত্যুতে তদন্তে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে

অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। আজ

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ