স্বেচ্ছাসেবক লীগ নেতার কাঁধে হাত রেখে চলেন জেলা বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম এখন পৌর শ্রমিক দলের সহসভাপতি। তিনি সাভারে জুলাই-আগস্টে দুটি হত্যা মামলার আসামি।

এ ছাড়া নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সঙ্গে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও জুলাই হত্যা মামলার আসামি মো. আব্দুর রহিমের তোলা একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার পর্যন্ত এমন পাঁচটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। স্বেচ্ছাসেবক লীগ নেতা রহিম নোয়াখালীর সদরের এওজবালিয়া ইউনিয়নের আবু বকর সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি পৌর শ্রমিক দলের সহ-সভাপতি। গত বছরের ৫ আগস্টের আগে তিনি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয় জেলা বিএনপির বিদায়ী কমিটির সদস্য মাহবুব আলমগীরকে। সম্প্রতি নিজ জেলার বিএনপি আহ্বায়কের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আব্দুর রহিমের ছবি তুলে ফেসবুকে দেওয়ায় তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ঝড় উঠে। মো. আব্দুর রহিম ঢাকার সাভারে থাকেন।

তিনি সাভারের জুলাই হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সাভার থানায় যাহার মামলা নং-৬ ও ২৯। ভাইরাল ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম জেলা বিএনপির আহ্বায়কের বাসায় গিয়ে তার গলায় ও নিজের গলায় ফুল দিয়ে ছবি তুলেছেন। এদিকে, গত ৯ ফেব্রুয়ারি বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। মাজার এলাকার দুটি ছবিতে দেখা যায়, বিএনপি নেতা আলো স্বেচ্ছাসেবক লীগ নেতা রহিমের কাঁধে হাত রেখে হাঁটছেন। আরেকটি ছবিতে কানে কানে কথা বলছেন।

এর কিছুটা পাশাপাশি দাঁড়ানো ছিল বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রহিমের একাধিক ছবি রয়েছে ফেসবুকে। এছাড়া সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের রাজীবের সঙ্গেও তার একাধিক ছবি ও আওয়ামী লীগের ব্যানারে ফেস্টুন দেখা যায়। যোগাযোগ করা হলে সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি আব্দুর রহীম সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে তাৎক্ষণিক মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলমগীর আলো বলেন, আব্দুর রহিম আমার আত্মীয় হয়। তিনি আমার চাচাতো ভাইয়ের আপন শ্যালক। আমি জানি তিনি বিএনপি করে। সাভারে কি করে সেটা আমার জানা নেই। আমাদের কাছে কত রকমের লোক আসে। বিষয়টি পারিবারিক। সে জুলাই হত্যা মামলার আসামি এটি ভুয়া। রহিম অন্ধ কল্যাণ সমিতিতে চাকরি করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

আব্দুল লতিফ চৌহালী ও বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌহালী সরকারি কলেজ

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আবারও দুইটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত ফুড কালার ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৬৫ হাজার টাকা জরিমানা

জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের

জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন। সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮