স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর বিষপান

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বামীর পরকীয়ার জেরে বিষপানে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ অক্টোবর) উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. শাহ আলম পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূর নাম খায়রুন নাহার ঝুনু (৪০)।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের মো. শাহ আলম নিমসার বাজারে বীজের ব্যবসা করেন। দোকান কর্মচারীর বোন লাকী আক্তার পাখির পারিবারিক ঝামেলা মেটানোর সূত্রে তার (লাকি) সঙ্গে শাহ আলমের সম্পর্ক তৈরি হয়।

খায়রুন নাহারের বড় মেয়ে সামিয়া জানান, প্রায় ৩ বছর আগে তার বাবা শাহ আলম প্রতিবেশী লাকি আক্তার পাখির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই তার বাবা-মার মধ্যে ঝগড়া হতো।

তিনি বলেন, গত ১৪ জুন কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় একটি বাসায় ওই মহিলা (লাকি) ও আমার বাবা একসঙ্গে থাকছেন সংবাদে আমার মা সেখানে যায়। ওইদিন লাকি আক্তার পাখির স্বজনরা আমার মাকে বেদম প্রহার করে। ঘটনার তিন দিন পর আমার মা কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন সেলে একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, গত শনিবার রাতে মা খায়রুন নাহার তার বাবাকে বলেন, হয় আমার সঙ্গে না হয় ওই মহিলার সঙ্গে থাকো। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রাত দেড়টার দিকে তার মা গোপনে বিষপান করেন।

সামিয়া বলেন, আমি ঘটনা টের পাই। তখন আমার মা বলে, তোমরা আমাকে মাফ করে দিও। পরে আমার আব্বু আম্মুকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে আম্মা মারা যান।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর ওই আসনে তাকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী না

দারিদ্র্য-প্রলোভনে কিডনি বিক্রি: ভারতীয় সিন্ডিকেটে বিপন্ন জীবন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে বসে থাকা ৪৫ বছর বয়সি সাফিরুদ্দিন এখনো পেটের ব্যথায় কাতরান। এক সময় ভেবেছিলেন কিডনি বিক্রি করে পরিবারের দারিদ্র্য

শাহজাদপুরে সম্ভাবনাময় ফসল স্কোয়াশ: কৃষিতে নতুন বিপ্লব

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ: শাহজাদপুরের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে ইউরোপীয় উচ্চমূল্যের সবজি স্কোয়াশ। এই ফসল এখন এ অঞ্চলের কৃষি অর্থনীতিকে নতুন মাত্রা দিচ্ছে।

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে