স্বয়ং রাসূল সাল্লাহু সাল্লাম এর কাছে জেনা করার অনুমতি চাওয়া সেই কাহিনী।

আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চতুর্দিক থেকে লোকেরা তার দিকে তেড়ে এসে ধমক দিল এবং চুপ করতে বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন, বস। যুবকটি বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ কর? যুবক উত্তর করলঃ আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনিভাবে মানুষও তাদের মায়েদের জন্য সেটা পছন্দ করেনা। তারপর রাসূল বললেন, তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ কর? যুবক উত্তর করলঃ আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ 

অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করেনা। তারপর রাসূল বললেন, তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ কর? যুবক উত্তর করলঃ আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করিনা। তখন রাসূল বললেনঃ তদ্রুপ লোকেরাও তাদের বোনের জন্য তা পছন্দ করে না।  (এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু, ও খালা সম্পর্কেও অনুরূপ কথা বললেন আর যুবকটি একই উত্তর দিল) এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হাত রাখলেন এবং বললেন, “হে আল্লাহ! তার গুনাহ৷ ক্ষমা করে দিন, তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাযত করুন। ” বর্ণনাকারী সাহাবী বলেন, এরপর এ যুবককে কারো প্রতি তাকাতে দেখা যেত না।  [মুসনাদে আহমাদঃ ৫/২৫৬, ২৫৭]

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক: শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার পাঁচ  

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে

গাজায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এনিয়ে ইসরায়েলের বর্বর আগ্রাসনে তিনদিনে প্রাণ গেলো প্রায়

চট্টগ্রামে টোলকর্মীকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল নিতে বিলম্ব করায় টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৪

মেঘালয় সীমান্তে ৫ বাংলাদেশি আটক, তিনজনের দাবি আ.লীগ সদস্যপদ

অনলাইন ডেস্ক: মেঘালয়ের শিলং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম খাসি হিলস জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মেঘালয় পুলিশ।