স্থানীয় সরকার নির্বাচন করতে ১ বছর সময় প্রয়োজন: ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠানো চিঠিতে এ কথা উল্লেখ করা হয়েছে। ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কতিপয় সুপারিশের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) মতামত বা অভিমত প্রেরণ’ শিরোনামে এ সংক্রান্ত একটি চিঠি সোমবার (১৭ মার্চ)” ঐকমত্য কমিশনের সহ-সভাপতির কাছে পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এবং লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের সচিবের কাছেও পাঠিয়েছেন তিনি।

ইসি জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ চারমাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবের বিষয়ে ইসি বলছে, স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময় প্রয়োজন। এছাড়া এনআইডির জন্য পৃথক কমিশন গঠন, প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান, মনোনয়নপত্র, নির্বাচনী অপরাধে শাস্তির বিধান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, ইসি আর্থিক স্বাধীনতা, ইসির অপরাধের শাস্তি, ইসির আচরণ বিধি, ইসি সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোকেও হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে ইসি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে)

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যাকাণ্ড এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিবাগত