স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম সুলতানা খাতুন। তিনি শিবগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং ঢাকার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত।

সুলতানার দাবি, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নাহিদ ইসলামের সঙ্গে আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর নাহিদ চট্টগ্রামে কর্মস্থলে এবং সুলতানা ঢাকায় ফিরে যান। কিন্তু গত এক-দেড় মাস ধরে নাহিদ যোগাযোগ বন্ধ করে দেন। পরে জানতে পারেন, নাহিদ গোপনে আরেকটি বিয়ে করেছেন। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান নেন।

সুলতানা অভিযোগ করেন, অবস্থানকালে তার ব্যাগে থাকা বিয়ের ডকুমেন্টস ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এছাড়া নাহিদের বাবা হুমায়ুন রেজা, চাচা আব্দুল লতিফ ও স্থানীয় কয়েকজন তাকে মারধরের চেষ্টা করেন।

নাহিদের পরিবারের দাবি, তারা মেয়েটিকে চেনেন না। নাহিদের বাবা বলেন, “সে যদি আমার ছেলের বউ হয়, কাবিননামা দেখাক। তাহলে মেনে নেব।”

নাহিদ ফোনে বলেন, “সুলতানা আমার মাদ্রাসার সহপাঠীর বড় বোন। তার সঙ্গে কখনো প্রেম বা বিয়ের সম্পর্ক ছিল না।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনজারুল ইসলাম জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়েটি জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।”

গোমস্তাপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে হাছেন

অবশেষে কাজিপুরের চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে    

স্টাফ রিপোর্টারঃ পালিয়েছিলেন কয়েকদিন। অনেকের নিকটে দৌড়ঝাপও করেছেন। কিন্তু শেষমেশ আইনের নিকটে নিজে সমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ছিলো তাকে ধরবার জন্যে সাড়াশি অভিযানের উপর।

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মঙ্গলবার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিয়ালকোলে লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ