সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় এলাকা, যেখানে পবিত্র মসজিদুল হারাম রয়েছে, সেখানে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা গেছে, কোনো বৃষ্টি হয়নি।

রেড অ্যালার্ট

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মক্কার কিছু এলাকায় ‘রেড অ্যালার্ট’ (লাল সতর্কতা) জারি করেছে। সংস্থাটি জানায়, ওই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত চলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফা‘কসহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় দিয়ে চলাচল করছে। এসব এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টি হয়েছে। এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এসময় তিনি নাগরিকদের সতর্ক থাকতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রবল দমকা বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই জনগণকে সরকারি সূত্রে নিয়মিত তথ্য নিতে ও সতর্ক থাকতে বলা হয়েছে।

চলাচলে সতর্কতা

মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া, মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে যাতায়াতকারী চালকদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার

টাঙ্গাইলের পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল

ভূমিকম্পে বড় বিপর্যয়ের আশঙ্কা: ৯ মাত্রার ঝুঁকিতে ঢাকা, অর্ধেক ভবন ভেঙে পড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূকম্পনপ্রবণ এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন—দেশে বড় মাত্রার ভূমিকম্প ঘটলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে

লঘুচাপ বাংলাদেশ অতিক্রম করেছে, ভারী বৃষ্টির শঙ্কা নেই

স্টাফ রিপোর্টার: স্থল লঘুচাপটি বাংলাদেশের উপরিভাগ অতিক্রম করায় দেশের আবহাওয়ার ব্যাপক উন্নতির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আজ সারাদিন দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

ভড়া মৌসুমে বড় ইলিশের দেখা নাই

পটুয়াখালী প্রতিনিধিঃ ভোর হলেই জমে ওঠে পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর-মহিপুর ঘাট। রাতভর মাছ ধরে বড় ট্রলার গভীর সমুদ্র থেকে ফিরছে। পন্টনে নোঙর করছে