সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)।

শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে পলাতক রয়েছেন।

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সঙ্গে গোলযোগ চলছিল তার। শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময় তার বাবার ঘরে ঢুকে রবিন সুযোগ বুঝে ‘গাছি-দা’ দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে শরিফুলকে জখম করার সময় রবিনের সৎ মা অর্থাৎ শরিফুলের অপর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে একাধিক প্রতিবেশীরা জানিয়েছেন, ঘাতক ছেলে রবিন নে’শাগ্রস্ত ছিলেন। নারীঘটিত কেলেঙ্কারির ক্ষোভে তার বাবা শরিফুলকে হত্যা করেছে। তবে এ বিষয়টি স্পষ্ট করে কেউই বলতে পারছেন না।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সঙ্গে আফগানিস্তানের সীমান্তরক্ষীদের এ সংঘর্ষ চলে।

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সমাবেশ ও আলোচনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ

নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো

রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

আন্তর্জাতিক ডেস্ক: বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয়

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট