সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ- শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান।

তিনি বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে বালিয়া মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন আরও ৮ জন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, সেনাবাহিনীর গাড়ি চালানো নিহত ব্যক্তি সার্জেন্ট পদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আসামি ধরতে গিয়ে হারিয়ে গেল শটগান, কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে শটগান-ওয়াকিটকি হারানোর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে তাঁদের ফেনী পুলিশ লাইনে

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

নিজ দেশের মুসলমানদের বাংলাদেশে পুশইন করছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক: বিনা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ভারতীয় মুসলমানদের পুশইন করছে ভারত সরকার—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, ভারতীয় জনতা

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক; জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়ায়নি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার সে পথে যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতির