সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে ভবন দুলে ওঠায় অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা হিসেবে ধরা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে না, তবে ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস 

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বাড়া এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরেছে। দেশটির প্রবৃদ্ধির পালে

এখনই রাজনীতিতে আসছেন না ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর গত ৬ মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওইদিন

নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের কমিটমেন্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায়

নিরাপত্তা নিশ্চিত করেই উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মাণ শেষে এখন

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা