সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সারা দেশের মতো সিরাজগঞ্জেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভোর হতেই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সিরাজগঞ্জ জেলায় এবার আবেদন করেছেন ১ হাজার ১৯ জন। লিখিত পরীক্ষার পর আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা এর উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারন শাখার মুনতাহা তাসনিম মৌ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড”-এর প্রতিনিধিরা, যুব প্রশিক্ষক ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের অফিসসূত্রে জানা যায়, তিনটি ব্যাচে মোট ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬২ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণার্থীদের আয় ইতোমধ্যে প্রায় ১১ কোটি টাকা অতিক্রম করেছে এবং এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য চতুর্থ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।

প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সিরাজগঞ্জ থেকে এর আগে তিনটি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নিয়মিত আয় করছেন।

প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” দেশের স্বনামধন্য আইটি কোম্পানি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় পর্যায়ে যুবসমাজের আগ্রহ, অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘূর্ণিঝড় নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর

আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে ও ইউনিসেফের

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর