সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা আব্দুল মান্নান তালুকদারের দাপন সম্পুর্ণ হয়েছে। পাঁচ দফা জানাজা নামাজ শেষে শনিবার (১৯ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বিএনপি দলীয় সাবেক চারবারের সাংসদ আব্দুল মান্নান তালুকদার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার বাদ যহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম আব্দুল মান্নান তালুকদারে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় জানাজা নামাজ ও তার গ্রাম ধুবিলে তৃতীয় জানাজ নামাজ ও বাদ যহর রায়গঞ্জের হাইস্কুল মাঠে চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুম আবদুল মান্নান তালুকদারে শেষ জানাজা নামাজ বাদ আসর সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মরহুমের দ্বিতীয় ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন।

পঞ্চম বারের জানাজা নামাজ শেষে পৌর মালসাপাড়া কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। মরহুম আবদুল মান্নান তালুকদারের প্রতিটি জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মহানগরী ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এই কমিটিকে ৩ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ