সিরাজগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অভিষেক অনুষ্ঠানের নামে চাঁদাদাবী

নজরুল ইসলাম: যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানের নামে কৃষি কর্মকর্তা, সার ও কীটনাশক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(১৪ এপ্রিল) সোমবার সদর উপজেলা অডিটোরিয়ামের হল রুমে দিনভর অনুষ্ঠানের এ আয়োজন করা হবে।

ইতিমধ্যে অর্থ সংগ্রহসহ অতিথিদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। চারটি পর্বে বিভক্ত করে প্রথম পর্বকে শুভ উদ্বোধন, অভিষেক ও আলোচনা দ্বিতীয় পর্বে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় তৃতীয় পর্বে দুপুরে খাবার ও চতুর্থ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার হাশেমী পলাশ

বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহীদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানিয়ে পত্রে উল্লেখ করেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

অনুষ্ঠানের নামে চাঁদা দাবী বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে তারা মৌখিকভাবে আর্থিক সহযোগিতা চেয়েছিল পরে বিষয়টি জানাজানি হলে অনেকেই অপরাগত প্রকাশ করেন। পরে জেলা কমিটি চাপ সৃষ্টির কারনে

উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা বারবার বলতে বাধ্য হন।

চাঁদা দাবী অস্বীকার করে জেলা কমিটিতে থাকা সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, প্রথমে বলা হলেও তাঁরা দেননি। আর এ বিষয়ে উপসহকারীরা বলতে পারে না। সার ও কীটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি

জমাকৃত ও নিজ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ২০ বছর পর আজ শনিবার সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ

কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের

সুদানে মসজিদে ড্রোন হামলায় ৭৮ মুসল্লি নিহত

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ফজরের নামাজ চলাকালে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে মহাসড়কের আগাছা পরিষ্কার

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারগণ।

পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।, সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।