সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমানের নেতৃত্বে নৌযান শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার ইজারাকৃত বালুমহাল থেকে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নকাজে সরবরাহ করা হয়।

অভিযোগে বলা হয়, চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট দিয়ে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় কিছু ব্যক্তি নৌযানের গতিরোধ করে চাঁদা দাবি করছেন। দাবি অনুযায়ী অর্থ প্রদান না করলে নৌযান আটকানো, শ্রমিকদের মারধর, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া একটি বালুবাহী বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরা হয়েছে। শ্রমিকরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.

ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। ঢাকা

নার্স ব্যস্ত মোবাইল ফোনে ময়না হারালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ১০ বছর পর ময়না বেগমের কোলজুড়ে এসেছিল ছেলে আয়ান উদ্দিন। সন্তানের ডায়রিয়া হওয়ায় তাকে সুস্থ করার জন্য তিনি এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের

সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে