সিরাজগঞ্জ কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অফিসটির তিন পাশের বেড়া এবং ভেতরে থাকা কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, নির্বাচনী অফিসটিতে নিয়মিত সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অগ্নিসংযোগের ঘটনায় অফিসের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

কামারখন্দ থানা পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সেই ভিক্ষুকের ঘরে মিললো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সেই ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর সকালে একই স্থানে

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও, ভোটের সময় নিয়ে এখনো একমত হতে পারেনি তারা। কেউ জাতীয় নির্বাচন ও গণভোট

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

এবার জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য