সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুই জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র‍্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।

জানা যায় শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি কে ঢাকা মিরপুর তার বাসায় থেকে র‍্যাব ৪ এর একটি দল আটক করে নিয়ে যায়। পরে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লী থানার ডিউটি অফিসার এসআই মোঃ ইব্রাহীম খলীল জানান সেলিনা মির্জা মুক্তি কে আটক করে র‍্যাব থানায় হস্তান্তর করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে: উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান বাপ্পীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল ( ৮ ফেব্রুয়ারী) শনিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বজলুর রহমান বাপ্পী উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ রোববার (৯ ফেব্রুয়ারী) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’—ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও সমালোচনায়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার ওপর পুলিশের লাঠিচার্জের আগে তার উর্ধ্বতন

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন। রবিবার (১৬ মার্চ) সকালে

রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন নতুন প্রশাসন অভ্যন্তরীণ শিল্প খাতকে সুরক্ষা দেওয়ার যে কৌশল নিয়েছে তাতে রপ্তানি বাণিজ্যে লাভবান হবে বাংলাদেশ। আমদানি নিরুৎসাহিত এবং সম্পর্কে

পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার বিকেলে সংগঠনের