সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন—মোছা. সাথী আক্তার (৩০), স্বামী মো. মাসুদ রানা; মোছা. আজেদা বেগম (৪৪), স্বামী মো. আবু তালেব খান, পিতা মৃত আবুল হোসেন; এবং মোছা. শারমিন আক্তার (৩১), পিতা মো. আব্দুল খালেক, বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সহযোগিতায় নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার

শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে চলে যান। গা-ঢাকা দেন মাঝারি ও তৃণমূল

জামায়াতের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন। এয়ার

বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৫৯ টাকা লাগবে। এই