সিরাজগঞ্জে যমুনা সেতুর প্রশস্ততা বাড়াতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বহুমুখী সেতুর রেল লেন সংস্কার ও সড়কপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন এবং ভবিষ্যতে একটি অ্যানেক্স সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ কাজে দায়িত্ব পেয়েছে আইইউটি-ডেভকন জয়েন্ট ভেঞ্চার। গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়, যার মূল্য প্রায় ১৪ কোটি ২৯ লাখ টাকা।

সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ও আইইউটি-ডেভকন জয়েন্ট ভেঞ্চারের পক্ষে অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী ২১ মাসের মধ্যে সমীক্ষা, নকশা প্রণয়ন এবং সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে হবে।

চুক্তির আওতায় সেতুর ডেকের ওপর অবস্থিত উপাদানগুলো পুনর্বিন্যাস করে বর্তমানে ৬ দশমিক ৩১৫ মিটার প্রশস্ত দুই লেনকে ৭ দশমিক ৩০ মিটার প্রশস্ত একমুখী দুই লেনে রূপান্তরের জন্য কারিগরি পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি সমীক্ষা প্রতিবেদন, নকশা, দরপত্র দলিল প্রস্তুত ও নির্মাণকাজ তদারকিতে সহায়তার দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, নতুন রেলসেতু চালুর পর যমুনা সেতুর মূল কাঠামোর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। এখন রেল লেন সংস্কার ও সড়কপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করা হবে। একইসঙ্গে বিদ্যমান সেতুর পাশে একটি নতুন অ্যানেক্স সেতু নির্মাণের প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হবে। এতে সম্ভাব্য স্থান, কারিগরি চ্যালেঞ্জ, অর্থনৈতিক প্রভাব এবং পরিবেশগত দিকগুলো বিশ্লেষণ করা হবে।

১৯৯৮ সালে চালু হওয়া যমুনা বহুমুখী সেতুতে রেল সংযোগের জন্য সড়কের প্রশস্ততা কমিয়ে আনা হয়েছিল। সম্প্রতি ৩০০ মিটার উজানে আলাদা রেলসেতু চালু হওয়ায় বিদ্যমান বহুমুখী সেতু থেকে রেলপথ সরানোর সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। পরামর্শক নিয়োগের মধ্য দিয়ে এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন

শেষ ৩ নির্বাচনে মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুরো ব্যবস্থাকে ‘দুমড়ে-মুচড়ে’ সবশেষ তিনটি সংসদ নির্বাচনে ‘কাগুজে রায়’ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা ভোট ডাকাতির কথা

ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা