সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ ও সংলগ্ন মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দোয়ায় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব,

ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের হুমকি দিলেন আ.লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা