সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে পৃথক দুটি পরিষদ চত্বর এলাকায় পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়নের প্রশাসক ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।

জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী পৃথক দুটি পরিষদে দুই শতাধিক পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের ১কেজি পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

সুবিধাভোগী আফজাল, রহিম, কাওছার, মুসলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।” এ ধরনের উদ্যোগ এখন সময়োপযোগী ও কৃষকবান্ধব নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের পরিকল্পনার সফল বাস্তবায়নে পাট উন্নয়ন দপ্তর এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।

এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সুমী ঘোষ, রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জুবায়ের হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর হাবিবুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল, হুমায়ুর কবির, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইল ফ্যাসিস্ট সরকারের এমপিদের ২৮ স্থীম বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্থীম বাতিল করা হয়েছে। একই সঙ্গে

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন

শীলকূপ তাজবীদুল কুরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ তাজবীদুল কুরআন মডেল হিফজ মাদরাসায় রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। তাজবীদুল কুরআন

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে