সিরাজগঞ্জে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিক রফিক মল্লিক ওই গ্রামের মৃত মতি মল্লিকের ছেলে।

রফিকের ভাতিজি রুনা জানান, রাত্রীকালীন সময়ে শোবার ঘরে ছিলাম। হঠাৎ আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে এসে খড়ের পালায় আগুন দেখি। সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দেই।

ভুক্তভোগী রফিক বলেন, নিজ ধানি জমি থেকে খড় তুলে বাড়ির উঠানে পালা দিয়ে রাখি। ঘটনার সময়ে আমি পাশেই আমার মুরগির খামারে ছিলাম। আগুনের খবর পেয়ে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। পরে দেখি আমাদের দুটি ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগানো। অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত সময়ে আগুন নেভাতে না পারলে আশেপাশের আরও বহু বাড়িঘরে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে নানা ক্ষতি ও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজেনরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে সাগরে ডুবে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েল আটকে দেওয়ার খবর প্রকাশের রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে

যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ

চাঁদা না দেওয়ায় লেগুনার চালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন