সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের তিন দিন পরও দুই যমজ শিশুর সন্ধান নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত রবিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই যমজ শিশুর তিন দিন পরও সন্ধান মেলেনি। তারা হলো ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলাম ও রেবেকা খাতুন দম্পতির ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা প্রথমে শ্যালো নৌকায় করে এনায়েতপুর যান। সেখান থেকে কেজির মোড় হয়ে বেলকুচির মুকুন্দগাতী বাজারে পৌঁছান। পরে বেলকুচির দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হন। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতেও তারা ফিরেননি।

এ ঘটনায় আজ মঙ্গলবার নিখোঁজ দুই শিশুর বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেও সন্তানদের কোনো খোঁজ পাননি। তিনি পরিবারের ফোন নম্বর সম্পর্কে সচেতন থাকায় শিশুরা তা বলতে পারবে বলেও জানান। জনসাধারণের কাছে কোনো তথ্য থাকলে দ্রুত তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা যুদ্ধবিরতি: আলোচনায় বসছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস

ডেস্ক রিপোর্ট: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে।, বৃহস্পতিবার

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন

কুমিল্লায় বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী। রোববার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার