সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আট জন।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে,।
এ দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহনকে ঘুরপথে শহর হয়ে মুলিবাড়ি-চান্দাইকোনা সড়কে চলাচল করায় শহরের ঢাকা রোড ও বাজার স্টেশন এলাকায়ও যানজট দেখা গেছে।


নিহতদের মধ্যে পান্না খাতুন (৪৮,)নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। পান্না নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। অপর দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ওসি মোসাদ্দেক হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম রাত ১টার দিকে, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুইজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত যানবাহনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট দূরীকরণে পুলিশ কাজ করছে।,

শহরের ২ নম্বর ফাঁড়ির টি আই আনোয়ার হোসেন জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জনকে ভর্তি হয়েছিল। তার মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা অন্যত্র পাঠানোর পরামর্শ দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে তলাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা

মির্জাপুরে আ’লীগ কর্মীর ভয়ে স্বামীকে ডিভোর্সের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলমের ভয়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন এক সংখ্যালঘু নারী। শনিবার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

সাত মাসে ২২০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে গত সাত মাসে অন্তত ২২০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ

সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে