সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে ও রাঙ্গুনিয়া উপজেলায় সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরের ষোলোশহরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি এসব তথ্য জানান।

আহসান হাবীব পলাশ বলেন, ‘চক্রটি বিভিন্ন স্থানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগ করে এবং পাহাড়ি জনগোষ্ঠীর বসতঘরেও অগ্নিসংযোগের পরিকল্পনা করে। এসব ঘটনার মাধ্যমে তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করেছিল।’

গত মাসে রাউজান ও রাঙ্গুনিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের একাধিক বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ২ জানুয়ারি রাঙামাটি থেকে মনির নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চক্রটির আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ।

জেলা পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিনের দুটি কনটেইনার, একটি বোতল, তিনটি খালি প্লাস্টিকের বস্তা, একটি মোবাইল ফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

গ্রেপ্তার মনির এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবীব বলেন, ‘গত ডিসেম্বরে রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে কিছু দুর্বৃত্ত কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগ করেছিল। এ ছাড়া ঘটনার সময় জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা ষড়যন্ত্রমূলক ব্যানার ঘটনাস্থলে টানিয়ে রেখেছিল। প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি এসব ব্যানারগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানিমূলক বক্তব্য, কয়েকজন রাজনৈতিক নেতার নাম এবং অর্ধশতাধিক মোবাইল নম্বর লেখা ছিল।’

আহসান হাবীব আরও বলেন, ‘রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ব্যানার টানিয়ে বসতঘরে অগ্নিসংযোগের এমন ঘটনাগুলো প্রাথমিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হয়েছে।’

ডিআইজি বলেন, ‘প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটি জেলার সাবেক এক পৌর কমিশনার, একই জেলার লোকমান ও রাউজানের এক ব্যক্তির পরিকল্পনায় চক্রটির সদস্যরা অগ্নিসংযোগের করে।’

ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী একজনের নাম পাওয়া গেছে জানিয়ে আহসান হাবীব বলেন, মূল পরিকল্পনাকারী নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত। পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়কারী হিসেবে রাঙামাটিতে বসবাসকারী একজনের নাম পাওয়া যায়। পরিকল্পনার বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন নিষিদ্ধঘোষিত সংগঠন সমর্থিত সাবেক এক কমিশনার।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর ভোরে রাউজান পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে বাইরে থেকে দরজা আটকে একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড়িটি কাতারপ্রবাসী সুখ শীল নামের এক ব্যক্তির। গত ২০ ডিসেম্বর ভোর রাতে একইভাবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাশ নামে দুই ব্যক্তির বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই মাসে আরও কয়েকটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় শত্রুরতার জেরে মারধর ও খড়রের পালা ভেঙে নেওয়ার অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব শত্রুরতার জের ধরে খড়রের পালা ভেঙে নেওয়া ও ভুক্তভোগী পরিবারের লোকজনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুলাল ও

স্থানীয় সরকার নির্বাচন করতে ১ বছর সময় প্রয়োজন: ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের

শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

বেলকুচিতে মামার লালসার শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিত দুলাল মন্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হামলা,জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির।