সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত।

রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এলাকায় নারী কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার ভেতরের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার সোহেল বাবু। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যান অভিযুক্ত ড্রাইভার। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কনস্টেবল ইতি খানম জানান, তার ডিউটি ছিল কালিয়াকৈর থানায়। প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়েন। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে একটু সাইট দিতে বলেন। পুলিশ কনস্টেবল পরিচয় দেয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ড্রাইভার। এক পর্যায়ে গাড়ি থেকে লাঠি বের করে পেটানো শুরু করেন। তাকে বাঁধা দিলেও রিকশায় বসা অবস্থায়ই মারধর করতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানতে পারেন তার পায়ে ফ্যাক্সার হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা বলেন, ঘটনা শোনার পর আমাদের পক্ষ থেকেই ড্রাইভারকে পুলিশের কাছে সোপর্দ করেছি। ড্রাইভারের বিষয়টিতে আমাকে জড়ানোর ব্যাপারটি বিব্রতকর।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)’ জুয়েল মিঞা বলেন, কালিয়াকৈর থানার কর্মরত ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে,

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের

ডেভিল হান্ট ফেজ ২: একদিনে সারাদেশে গ্রেপ্তার আরও ৮২৩

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ

বাঁশখালীর জলদস্যু আতাউর গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভূক্ত আসামী জলদস্যু আতাউর করিম প্রকাশ জ্যাকর (৪৮) কে গ্রেফতার করা

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানর বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির সরকার।কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর

নিজের মেয়েকে ধর্ষণ করলো বাবা,অতঃপর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে