সাভারে ঝুট দখলচেষ্টা: ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক, উদ্বেগে পড়েন শ্রমিক ও আশপাশের বাসিন্দারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে জিনজিরা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ৮-১০টি মোটরসাইকেলে নিয়ে কারখানার সামনে আসে। পরে ইউনিয়ন ছাত্রদল নেতা সাব্বির, শাওন, তুহিনসহ আরো ১০/১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করে। এরপরে কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। এতে স্থানীয়রা খবরটি জানতে পারলে ওই ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে গার্মেন্টস থেকে বের করে দেয়।

এ অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো ঝুটের ব্যবসার জন্য পোশাক কারখানায় যাইনি। মূলত এক্সেসরিজ ব্যবসার জন্য কারখানায় গিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি দেওয়া বা চাঁদা চাওয়া হয়নি। তবে হঠাৎ করেই আমাদের লোকজনের ওপরে এলাকাবাসী হামলা করে। পরে আমাদের নেতাকর্মীরা চলে আসে।

তবে এ ঘটনায় তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত কারখানার ঝুট দখল নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বেলা ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাঁকে নিয়ে যাওয়া হবে। এ জন্য সব

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ ৪২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে

শেষ ৩ নির্বাচনে মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুরো ব্যবস্থাকে ‘দুমড়ে-মুচড়ে’ সবশেষ তিনটি সংসদ নির্বাচনে ‘কাগুজে রায়’ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা ভোট ডাকাতির কথা

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১

আরো একটি ঘূর্ণিঝড়ের আভাস, রূপ নিতে পারে ২৯ মে

অনলাইন ডেস্ক: চলতি মাসেই দেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণঝড়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।