সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করেছে।

রবিবার ভোরে শিকলবাহা এলাকার একটি বাড়ি থেকে এসব আলামত উদ্ধার করা হয়। দুদক জানায়, জব্দ করা বস্তাগুলোতে বিদেশে সম্পদ ক্রয়ের নথি, ভাড়া আদায়ের দলিল, বিভিন্ন বিল পরিশোধের তথ্য ও আদালতের আদেশসংক্রান্ত কাগজপত্র রয়েছে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান বলেন, সাবেক মন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতেই এসব আলামত জব্দ করা সম্ভব হয়েছে। এর আগে আলামত সরিয়ে ফেলার চেষ্টা হলেও পরবর্তীতে একটি বাসা থেকে উদ্ধার করা হয়।

১৭ সেপ্টেম্বর দুদক উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

দুদক সূত্রে জানা যায়, উৎপল পাল দীর্ঘদিন ধরে জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ গঠন ও অর্থপাচারের কাজে জড়িত ছিলেন। অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম হিসেবে জাবেদের সম্পত্তি কেনাবেচা ও ভাড়া ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

গত ২৪ জুলাই দুদক উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, আরামিট গ্রুপের কর্মচারীদের নামে খোলা নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে তা পাচার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ব্যাংকের ক্রেডিট কমিটি ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে। এরপর ঋণের অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর ও নগদ উত্তোলনের মাধ্যমে পাচার করা হয়।

মামলায় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশবিরোধী তৎপরতা চালাতে আওয়ামী লীগের অফিস

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে, তা জানা যাবে ১৩ নভেম্বর। ওইদিনকে কেন্দ্র করে বড় ধরনের

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে), রাত সাড়ে ১২ টায়

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় এ

ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। ছাত্রদল সভাপতি

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডিবির জ্বালে আরও দুই আসামি-মালামাল উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।