সলঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নিয়ে অপপ্রচার থানায় ও র‌্যাবে অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ প্রচারের জেরে ধরে সাংবাদিক কাইয়ুম মাহমুদের একটি এডিট করা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অশালীন পোস্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এতে সাংবাদিক কাইয়ুম মাহমুদ সোমবার (১০ই মার্চ) সলঙ্গা থানায় ও র‌্যাব-১২ তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দৈনিক সকালের সময় পত্রিকায় উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ৷

উল্লেখ্য বিক্ষুব্ধ জনতা গত ৯ই মার্চ গভীর রাতে তাড়াশ থানার খালখুলা বাজার এলাকা থেকে পতিতা নারীসহ

মোবাইল মেকার মানিক কে আটক করে গণ ধোলাই দিয়ে তাড়াশ থানায় হস্তান্তর করে। স্থানীয়রা জানান মোবাইল মেকার মানিক ও তার ভাই মেকার মিজান (প্রিন্স মিজান) দীর্ঘদিন যাবত র‍্যাব ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে জমজমাট মাদক ও নারী দিয়ে সলঙ্গায় ও তাড়াশে ব্যবসা করে আসছেন৷ যা এলাকার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।

এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ওই দিন পতিতাসহ

মানিককে আটক করে তাড়াশ থানায় হস্থান্তর করেন৷ পরে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়৷

এঘটনায় বেশ কিছু গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রচারিত হলে মোবাইল মেকার মানিকের ভাই মিজান (প্রিন্স মিজান) ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোশপ করা ছবি পোস্ট করেন, যাতে অশালীন ও ভুয়া ক্যাপশন যুক্ত করা হয়।

সেখানে লেখা ছিল, “চাঁদাবাজী করতে গিয়ে গণধোলাই দিয়ে খুটির সঙ্গে বেঁধে রেখেছিল, এই সেই নামধারী, ঝুটি ওয়ালা কাইয়ুম সাংঘাতিক।

এই মিথ্যা তথ্যের মাধ্যমে সাংবাদিক কাইয়ুম মাহমুদ কে সমাজে হেয় করা, সম্মানহানি করার এবং তাকে অপমান করার উদ্দেশ্যে এমন অপপ্রচার করা হয়৷

এই অপপ্রচারের জন্য সাংবাদিক কাইয়ুম মাহমুদ সলঙ্গা থানায় পতিতা নারী ও মাদক ব্যবসায়ী মোবাইল মেকার মানিক ও মিজানের নামে একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন৷

এ ঘটনায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ কুমার বলেছেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করেছি এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সলঙ্গা এলাকার জনগণ ও সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সমাজের প্রতি দায়িত্বশীল ও সৎ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা এবং মিডিয়া কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

সাংবাদিক কাইয়ুম মাহমুদ জানিয়েছেন, প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমাকে ন্যায় বিচার দিববে বলে আমি আশাবাদী।

গন্যমাধম কর্মীরা বলছেন এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আর কোন সাংবাদিক যেনো হ্যানেস্থার শিকার না হয়। এই মিথ্যা তথ্য ও এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এমনটা দাবি সকল গণমাধ্যম কর্মীদের ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ), ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত