সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে সে। আদনান সরাইল উপজেলা সদরের মোগলটুলা এলাকার মোহাম্মদ ওবাইদুল্লাহ মিয়ার ছেলে।

এত অল্প সময়ে হাফেজ হওয়া আদনানের প্রতিভা দেখে বিস্মিত ও আনন্দিত তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালে সরাইল আবরারিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল আদনান। এখানে প্রায় ১৪ থেকে ১৫ মাস পড়াশোনা করে নূরানি, কায়দা সিপারা এবং নাজেরা পড়েছে আদনান। পরবর্তীতে যখন হেফজ করার জন্যে মুখস্থ পড়ানো শুরু হয়েছে তখন প্রথম দিনেই সে ১ পারা সবক দিয়েছে, এভাবে চলতে চলতে মাত্র ৭৫ দিনে সে কুরআনের হাফেজ হয়েছে।

এ ব্যাপারে সরাইল আবরারিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সিরাজ বলেন, হাফেজ আদনানের প্রতিভা আমাকে বিস্মিত করেছে, তার এই সাফল্যে আমরা আনন্দিত। আল্লাহ তায়ালা তাকে দ্বীন ও ইসলামের পথে কবুল করুক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

বাগেরহাটে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর দাবির প্রেক্ষিতে এবং কমিউনিটিতে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাংদিয়া

মির্জাপুরে নির্মাণ কাজের সময় গ্যাসপাইপ ফেটে সরবরাহ বন্ধ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা