সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধাইনগর ইউনিয় বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দই ব্যক্তি বিএনপি’র সমর্থক ছিলেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিপাইনে ভয়াবহ দুর্যোগে ২৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে,

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।

পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে এক বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।, ঘটনাস্থল

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন