সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা-২০২৫”। গত ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. নূরকামাল মিয়া, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশারফ হোসেন এবং সিডিপি প্রোগ্রাম অফিসার নিকোলাস কিশু।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, মননশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিলের হোতা নওফেল ও নাছির

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ দলটির অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করছে। সিটি সার্ভিসের হিউম্যান হলারে করে ১৫-২০

পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও