সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অবশ্যই নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ—পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। বিনা অনুমতিতে অনুপস্থিতি, নির্ধারিত সময়ের পরে উপস্থিতি কিংবা অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করাকে ‘সরকারি কর্মচারী (নিমিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দাপ্তরিক বা জরুরি কোনো প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যাওয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম বেধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) অনুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ তথ্য নথিভুক্ত করে এবং ডিজিটাল হাজিরা প্রদান করে তবেই অফিস ত্যাগ করা যাবে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। মূলত প্রশাসনের কাজের গতিশীলতা বাড়ানো এবং অনিয়মিত উপস্থিতির প্রবণতা বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কীভাবে? ভিপি নুরকে প্রশ্ন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা ও কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বন্ধ হলো ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচল

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে রাঙামাটির প্রতীক হিসেবে খ্যাত ‘ঝুলন্ত

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের