শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির কারখানার সামনে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন বলে জানা গেছে।

আহতরা হলেন আবির (১৯), ফারুক (৩৫), মিরাজ (৩৭), মনির হোসেন (২৩) ও রনি (৩৪)। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে একদল লোক সেখানে এসে হামলা চালায়। এতে তার চারজন শ্রমিক আহত হন বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে ইউনুস আলী নছ মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, কারখানার সরবরাহসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান ও যুবদল নেতা নজরুল ইসলামের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে

তিনি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরে মাজলিসুল মুফাসসিরীনের ডায়েরি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন যশোর জেলার উদ্যোগে ‘ডায়েরি বিতরণ অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী আকবার সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায়

উৎকণ্ঠায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট: নির্বাচনি গণসংযোগকালে চট্টগাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার পর অন্যান্য আসনেও বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। জামায়াত-শিবির এই হামলা

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক

দুদকের মামলায় সাবেক এমপি হেনরী গ্রেফতার দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার একটি মামলা করেন। মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ