শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২০ শ্রমিক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানার এক শ্রমিক জানান, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ‘ছোট্ট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর

আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

ডেস্ক রিপোর্ট: নীলফামারীর ডোমারে স্কুলের গাছ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই

ছয় মাসে শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে ১৪০ থেকে ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: শিশুখাদ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভিভাবকদের উদ্বেগ বাড়িয়েছে। মাত্র ছয় মাসের ব্যবধানে গুঁড়া দুধ ‘কাউ অ্যান্ড গেট’ ও হরলিক্সসহ বিভিন্ন শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে তালগাছ কেটে নিলেন গাছখেকো নজরুল

নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ এপ্রিল: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে একাধিক তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন