শ্বশুরবাড়ি যাচ্ছেন তারেক রহমান, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে চলছে ব্যস্ত প্রস্তুতি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন বলে স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে।

এ সফরকে কেন্দ্র করে এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন বলেন, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। আমরা সবাই আনন্দিত। এ উপলক্ষে ৪০ হাঁড়ি আখনি রান্না করা হচ্ছে। দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হবে।

জানা যায়, স্বল্প সময়ের নোটিশে কর্মসূচি চূড়ান্ত হলেও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।

জুবাইদা রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান গণমাধ্যমকে বলেন, খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হওয়ায় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়নি। তারপরও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও চার দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি আন্তরিক ও সুন্দর পরিবেশ পান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত ওই বাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি সেখানে প্রথমবারের মতো যান। প্রায় ২১ বছর পর আবারও তার সফর ঘিরে এলাকাজুড়ে আলাদা এক আগ্রহ তৈরি হয়েছে।’

বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়স্বজনরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জামাই আগমন উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়ন, দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণেও বিশেষ দোয়ার ব্যবস্থা থাকবে।

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সে সময় তার সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর আবার সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা। তারা সিলেটের জামাইকে একনজর দেখতে মুখিয়ে আছেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় দোকান চুরির ঘটনায় চার সন্দেহভাজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় সংঘটিত একটি দোকান চুরির ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ। র‌্যাব সূত্র জানায়, গত ৯

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

এক পুলিশ ফাঁড়ির ইনচার্জের দৈনিক আয় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্ত দিয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে চোরাচালান। উল্লেখযোগ্য হারে আসছে মিয়ানমারের গরু, মাদক ও চোরাই পণ্য। দেশ থেকে যাচ্ছে নিত্যপণ্য এবং জ্বালানি

পর্দার পরিচয় ও বিধানঃ

পর্দা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। বিশেষ করে আমাদের দেশে পর্দা শব্দটি বেশি প্রচলিত, অথচ পর্দা শব্দটি উর্দু ভাষায় ব্যবহার হয়ে থাকে, আরবিতে বলা

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। এ

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে