শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন আগুনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা জানান, নববর্ষ উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মোটিফগুলোতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় তার মুখে মাস্ক থাকায় তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তারা আরও বলেন- ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি চারুকলা অনুষদের গেটের প্রাচীর টপকে গাছের নিচের অন্ধকারাচ্ছন্ন জায়গায় অবস্থান নেন। এরপর অনেকগুলো মোটিফের মধ্যে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ সে তরল পদার্থ জাতীয় কিছু ছিটায়। পরে এদিক ওদিক তাকিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মোটিফগুলোতে আগুন দেওয়ার পর ওই ব্যক্তি আবার আগের জায়গায় ফিরে এসে কিছুক্ষণ অবস্থান করেন। ভালো করে আগুন ধরেছে নিশ্চিত হওয়ার পর সে ওই স্থান ত্যাগ করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে।

প্রক্টর বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আড়ালে এসে লাইটার জ্বালিয়ে ফায়ার টেস্ট করেছেন। পরে মোটিয়ে আগুন দিয়ে বেরিয়ে গেছেন। যে গেট দিয়ে ঢুকেছিলেন, সে গেট দিয়েই বেরিয়ে গেছেন।

প্রক্টর আরও বলেন, ওই ব্যক্তির পরনে ছিল কালো টিশার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ছবিরহাট দিয়ে চলে যেতে দেখা গেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার তদন্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি ডিবি ও র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।, সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, বিয়ে গড়াল আদালতে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আয়োজন, নতুন জীবনের স্বপ্ন- সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসররাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। বর রায়হান কবির অভিযোগ করেন, যাকে

জামায়াতের সাথে কথা বলবো, যেন হাদীর আসনে কোন প্রার্থী না দেয়: ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল

ভারতের ওপর পরমাণু হামলার দ্বারপ্রান্তে পাকিস্তান: শেহবাজ শরীফের স্পষ্ট ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ দিনের ভয়াবহ সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই সময়কার এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত