শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই তারা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।’

সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল -৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় তারা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।’

নেতাকর্মীরা বলেন, এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছি। দেশব্যাপী আমাদের হাজারও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তবে এই সরকার যাই করুক, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে, ইনশাআল্লাহ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য

এবার জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য

‘ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আ.লীগকে’

ডেস্ক রিপোর্ট: ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ ও বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। টাকার বিনিময় মিছিলে অংশ নিচ্ছে

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক