শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিরোধ করতেন। ৭৫ পরবর্তী বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। মণি বঙ্গবন্ধুর আদর্শে প্রাণিত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর মত ত্যাগী, নির্লোভ ও আদর্শবান মানুষ ছিলেন।

তাই বঙ্গবন্ধুকে হত্যার আগেই ৭৫ এর ১৫ আগস্ট শেখ মণিকে ঘাতকরা প্রথম হত্যা করেছিলো।

শুক্রবার বিকেলে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গোপালগঞ্জে ২ দিনব্যাপী শেখ ফজলুল হক মণি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ্সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে শেখ মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

ভুয়া ‘জমজমের পানি’ বিক্রি করে ৩০ কোটি টাকা আয়

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি

পঞ্চগড় সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের

আ. লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

বিএসএফের হাতে ১০ বছরে নিহত ৩০৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপশি আহত হয়েছেন ২৮২ জন।

সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা