শুধু হাসিনার নয়, লকারে ছিলো রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে সেগুলো শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও স্বর্ণ ছিল।,

বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক জানান, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে জব্দকৃত স্বর্ণালংকারের মধ্যে কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, আবার কিছু অংশ তার বোন এবং মেয়ের ব্যক্তিগত সম্পদ।

তিনি বলেন, ‘স্বর্ণালংকারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং (চিহ্নিত) করা ছিল। আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালংকারগুলো আলাদা করবেন। কার কোন অংশটুকু আছে, তা নির্ধারণ করা হবে।’

মো. আক্তার হোসেন বলেন, ‘আমাদের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে, সেগুলো এই অনুসন্ধানের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো তারা বিবেচনা করবেন। অন্যগুলো অন্য অনুসন্ধানের অংশ হতে পারে।’

জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণালংকারের মধ্যে শেখ হাসিনার কতটুকু–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্ট্রি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে। তার জন্যই এত কার্যক্রম।’

দুদকের চোখে জব্দ হওয়া এসব স্বর্ণ বৈধ না অবৈধ–জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না।’ যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবেই তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আদালতের একটি নির্দেশনার আলোকে এই সম্পদ জব্দ করা হবে কি না–এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘সেটা ভিন্ন জিনিস। আদালতের একটা আলাদা আদেশ রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন আইন ও বিধির আলোকে আমাদের অনুসন্ধান দল এই কার্যক্রম ঠিক করে আদালতের অনুমতিক্রমে যে সিদ্ধান্ত পাওয়া যাবে, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুদক জানায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারসমূহ লকারে সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের— শেখ রেহানা সিদ্দিকী, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববি—হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ইনভেন্টরি তালিকা প্রস্তুতের পর সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের জিম্মায় মালামাল হস্তান্তর করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হুমকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করে নিজেদের রপ্তানি খাত শক্তিশালী করছে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতিমধ্যে

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ তাকরিম ও বিশ্বজয়ী হাফেজ তাকরীম একই ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: দুজনই কোরআনে হাফেজ, দুজনের নামই তাকরিম। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। যার ফলে অনেকের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

ভারতীয় আধিপত্য প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং একটি সমৃদ্ধ-স্থিতিশীল প্রতিবেশীর স্বাভাবিক নেতা হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত–ভারতের হস্তক্ষেপ

কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের