শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে আছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।,

ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

এর আগে রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। তবে সর্বশেষ ভোর সাড়ে ৪ টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি।,

এছাড়া এসব হলের প্রাপ্ত ফলাফলে জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২১ আগস্ট গ্রেনেড হামলা লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকালে

বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে মুরগিবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৩ গ্রাম, ভাঙছে ঘর-বসতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে সদর উপজেলার তিনটি গ্রাম ও শত শত