শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

নজরুল ইসলাম: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জের এক শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হয়েছে।
জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা হুসনা বেগম সুষ্ঠ বিচার পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছে।

ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই এলাকার মৃত বারেক শেখের ছেলে ফারুক সেখ রোববার (১১মে) সকালে খোর্দ্দ শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈম (১১) নামের শিশুকে মারধর করতে দেখা যায়। মারধরের এক পর্যায়ে শিশুর আর্তনাদ ও পথযাত্রীরা উত্তেজিত হলে মারধর বন্ধ করেন।

ভুক্তভোগী নাঈমের মা হুসনা বেগম বলেন, বাড়িতে গোসলে যাওয়ায় শ্যাম্পু শেষ হয়ে যাওয়ায় দোকান থেকে শ্যাম্পু আনতে বলি। পথিমধ্যে লিচু গাছ থেকে দুটি লিচু পড়ে থাকতে দেখতে পায় নাঈম। পরে মাটি থেকে কুড়িয়ে দুটির মধ্যে একটি ভালো হওয়ায় ওই লিচুটি তুলে নেয়। এসময় দোকানদার ফারুক নাঈমকে দেখে প্রথমে মুখমন্ডলে চর থাপ্পর ও গোলা চিপা ধরে পরে পিঠে বেধড়ক মারধর করতে থাকে। স্থানীয়দের হস্তক্ষেপে আমার সন্তান নাঈমকে ছেড়ে দেয় ফারুক। এর আগেও নাঈমের পিতা না থাকায় তাঁকে মারধর করেছে। এখন নাঈমের চিকিৎসা চলছে। তবে বিচারের আশ্বাসে দ্বারে দ্বারে ঘুরলেও সমাধান পাচ্ছি না। তবে সুষ্ঠ বিচার না পেলে আইনের শরনাপন্ন হবো।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক সেখ বলেন, আমার তিনটি লিচু গাছের মধ্যে একটি গাছে লিচু বেশি ধরায় বিভিন্ন সময় লিচু চুরি করে বিক্রি করে থাকেন। ওইদিন তাকে হাতেনাতে ধরে মাত্র চারবার হালকা করে থাপ্পর দেওয়া হয়েছে। ভিডিওতে কে বা কারা আরও জটিল করে প্রকাশ করেছে। তবে এ ঘটনায় আমি অনুতপ্ত।

সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা বলেন, শিশুর পরিবার চাইলে আমরা সর্বোচ্চ তাদের সহযোগিতা করবো। শিশু নির্যাতন বন্ধে সরকার বদ্ধ পরিকর। মামলা থেকে শুরু করে বিনামূল্যে তাদের আইনী সহায়তা দেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস 

নিজস্ব প্রতিবেদক: দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোরে নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো

সমঝোতার ধরন যাই হোক না কেন, নির্ধারিত কিছু আসনে খেলাফতের প্রার্থী থাকবেই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের

শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার

লস অ্যাঞ্জেলেসে সংঘর্ষ অবৈধ অভিবাসী দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের

অনলাইন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শনিবার বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের সময় আটলান্টিক বুলেভার্ডে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। এ সময় মোটরসাইকেলে

রায়গঞ্জে শিশু ধর্ষণ আসামী গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে