শিয়ালকোল আব্দুস সালাম সরকার টুপার জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও বারবার কারা নির্যাতিত সকলের আস্থাভাজন নেতা আব্দুস সালাম সরকার টুপার গতকাল শনিবার সন্ধ্যারাতে জন্মদিন পালিত হয়েছে । এ দিনে তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষ।

আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক জীবনে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও তিনি দলে অবিচল থেকে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুস সালাম সরকার টুপা শুধু রাজনীতির ময়দানেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে তার অবদান উল্লেখযোগ্য। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় নেতা।

তার জন্মদিন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, আব্দুস সালাম সরকার টুপার নেতৃত্বে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস: আপিল বিভাগ

ঠিকানা টিভি ডট প্রেস: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন

ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ!

অনলাইন ডেস্ক: সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলন দমনে