শিয়ালকোলে পূজা মণ্ডপে সামাজিক সম্প্রীতির আহ্বান জানাল জামায়াতের যুব বিভাগ

নজরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিয়ালকোল ইউনিয়নের যুব বিভাগের নেতারা। এসময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের শিয়ালকোল যুব বিভাগের সহসভাপতি গাজিউর রহমান, ৩নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শাহাদত হোসেন, ৩ ও ৪নং ওয়ার্ডের তত্ত্বাবধায়ক আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতায় সবসময় প্রস্তুত।

তারা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর

বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গোপন নথি ফাঁস হওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু

খোদা হাফেজ-এর জায়গায় আল্লাহ হাফেজ প্রচলন কখন, কীভাবে হলো?

উপমহাদেশে ও তার বাইরেও মুসলিম রীতিতে সম্ভাষণ জানানো হয় ‘আসসালামু আলাইকুম’ বলে উপমহাদেশে ও তার বাইরেও মুসলিম রীতিতে সম্ভাষণ জানানো হয় ‘আসসালামু আলাইকুম’ বলে বাংলাদেশের