শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল ও পূর্ণকালীন পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দিতে হবে। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে অবশ্যই নিয়ম মেনে অনুমতি নিতে হবে। নিয়ম ভঙের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণমাধ্যম সচেতন ও নিষ্ঠার সঙ্গে যেসব প্রতিবেদন প্রকাশ করবে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। সাংবাদিকরা আপনাদের কাজ আরও ত্বরান্বিত করুন। কারও দায়িত্বে অবহেলা জনসম্মুখে এলে সেটি আমাদের নজরে আসবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনো শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন। আমার অনেক পরিকল্পনা রয়েছে বলেন তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব শুধু ভবন নির্মাণ করে শ্রেণিকক্ষ খালি রাখা নয়। যেখানে যা প্রয়োজন, সেটিই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শূন্যপদ পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিক্ষোভ সহিংসতা চরমে, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,

বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার

সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আট জন। বঙ্গবন্ধু

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সাদপন্থী নেতা সফিউল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখল‌কে