শাহী চাঁপাবাজ

 এক্সিডেন্টের খবর শুনে এসেছিলো পরের দিনেই।সেই সাতক্ষীরার দেবহাটা থেকে বাইক ড্রাইভ করে।মনে হয়েছিলো মালয়েশিয়া পেনাং শহর থেকে সুঙ্গাই পাতানী এসেছে আমাকে দেখতে।



মালয়েশিয়া থাকতে দুজন দু প্রদেশে থাকলেও আসা
যাওয়া দেখা সাক্ষাৎ হতো নিয়মিত।
দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যাবস্থার অবস্থা দেখে
সেভাবে কেও শখের বশেও বের হতে চাইনা।
অন্যদের কথা কি বলবো আমার দূরের যাত্রা খুব অস্বস্তিকর লাগে। যদিও বাস্তবতা সাথে নিয়ে চলতে হয়।
মালয়েশিয়াতে সময়ে অসময়ে পাশে থাকা মানুষটি

আরিফ বিন আনোয়ার

কত স্মৃতি মনে পড়ে৷
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলাম ঠিকানার।
অনেক বড় বাজেট আর কত শত কাজ।
সবই সামাল দিয়েছিলেন নিজের মনে করেই।
ত্রিমুখী ষড়যন্ত্রে পেনাং প্রদেশের কনসার্ট বন্ধ হলে
আমার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন লোকটি।
কান্নাও করেছিলেন খুব।
পরবর্তীতে কুয়ালালামপুর কনসার্ট বাস্তবায়ন হওয়াই
পরিতৃপ্ত হয়েছিলাম আমরা সবাই।
লাংকাভি প্রদেশে ঘুরতে যাওয়া সহ
অনেকের বাসায় দাওয়াত খাওয়ার নানান স্মৃতি চোঁখে ভাসে। জানিনা সেই দিন আর ফিরে পাবো কিনা!
জানিনা সেই দেশে আবার ফিরে যাওয়া হবে কিনা!
সকালের সূর্যদয় আর রাতের নিরবতা প্রতিদিন আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে অজানা ভবিষ্যতের দিকে। কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যায় হোক মেনে নিতেই হচ্ছে নিয়তির সব আয়োজন। অতীত হয়ে যাচ্ছে প্রতিটি মুহুর্ত, প্রতিটা মুহুর্তে।
একদিন এভাবেই পৌঁছে যাবো জীবনের শেষ দিনে।
যেদিন নিষ্প্রাণ হবো আমি।
নিথর হবে দেহ।
থেমে যাবে আমার সকল কর্ম।
আর ক্ষনিকের আয়োজনে চেনাজানা মানুষের আলোচনায় থাকবো আমি।
হয়তো কান্নার রোল পড়বে প্রিয়জনদের মাঝে।
এমনও কেও হয়তো আছে যে নিজের অজান্তে আমার মৃত্যুর খবরে চোঁখের লোনা জল মুছবে কপল থেকে।
যাকে দেখিনি কোনোদিন।
চিনিনা জানিনা।
আবার কেও হতে পারে মহাখুশি।
এইইই তো জীবন। এইইই তো জিন্দেগী ।
আল্লাহ ভাল রাখুন সবাইকে আর আমাদের কবুল করুন তার জান্নাতের জন্যে।
আমীন ইয়া রব্বাল আলামীন।
___________কবির বিন সামাদ।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ)’ সকাল সাড়ে ৮টায় এ

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪