শাহজাদপুরে নিহত মদিন মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লার (৫৫) ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এঅভিযোগ করেন নিহতের ছেলে রাসেল মোল্লা ও তার পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় মদিন মোল্লাকে যারা হত্যা করেছে, সেই সব আসামীরা মোটা অংকের টাকার বিসিময়ে ময়নাতন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। এবিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুতকারী ডাক্তারকে সচিব, পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে ফোন করে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাতে হত্যাকারীরা বেঁচে যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সত্য রিপোর্ট প্রদান করা হোক।সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী রংবালা, আলহাজ্ব শাজাহান সেখ,  আমজাদ সেখ, বক্স ব্যাপারী, হারুন মোল্লাউল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ এপ্রিল প্রতিপক্ষ হালিম, লিটন, রাজ্জাক, মালেক ও লালন লোকজন নিয়ে মদিন মোল্লার উপর হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মদিন মোল্লাকে হত্যা করে। ১৪ এপ্রিল নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হলেও আজ পর্যন্ত রিপোর্ট দাখিল করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্তের অভিযোগ করেছেন নিহতের পরিবার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ

দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত- আহত ১০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে