শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছে।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মোঃ আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে নারায়নদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নানকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘর থেকে বের করে গাছের সাথে বেধে রেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের ভিতর ঘুরানো হয়।

ইমামকে চুল কেটে বোতল ঝুলানো হয়েছে

এলাকাবাসী জানান, জুগ্নীদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে, নারায়ণদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান কুরআন শিক্ষা দেওয়ার জন্য প্বার্শবর্তী গ্রামের আনছার আলীর বাড়িতে আসাযাওয়া করতো। সেই সুযোগে আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

আনিজার স্বামী জামাল হোসেন ঢাকার একটি গরুর ফার্মে কাজ করার সুযোগে মাঝে মাঝেই হাফেজ আব্দুল হান্নান সহবাসে লিপ্ত হতো। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে আনিজার সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রাখে।

পরে স্থানীয়রা আনিজা খাতুন ও হাফেজ আব্দুল হান্নানের মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের মধ্যে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।,
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল জানান, এলাকাবাসী মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান ও আনিজা খাতুনকে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রেখে মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে এলাকার রাস্তা দিয়ে ঘুরায়।

পরে পুলিশ গিয়ে মসজিদের ইমাম, আনিজা খাতুনসহ মোট চারজনকে থানায় নিয়ে আসে।,
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, মসজিদের ইমাম ও গৃহবধূকে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে

পদ্মায় বাসডুবি: নিহত ১৯, পরিচয় মিলেছে ১০ জনের; উদ্ধার অভিযান চলমান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর: শাহজাদপুরে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন)

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) লাশ ধর্ষণের অভিযোগে এক লাশবাহককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. আবু সাঈদ

একই পরিবার থেকে একাধিক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে দলের ভেতরে

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন পাস করেছে বলে