শার্শায় পেট্রল পাম্প দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে আইনাল জাল-জালিয়াতি করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পরিবারটি এ অভিযোগ জানায়।,

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা। তিনি জানান, তাঁর বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজায় ১৭ শতক জমির ওপর ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ নামে পাম্পটি স্থাপন করে পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন।,

তনিমা জানান, আনোয়ার বিচারকের স্বাক্ষর জাল করে একটি হস্তান্তর চুক্তিপত্রও তৈরি করেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এর পরেও গত ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তাঁর সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে সব কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পরে পুলিশকে জানালে তাঁরা পালিয়ে যান, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি অব্যাহত রেখেছেন। পরিবারটি এই পরিস্থিতিতে তাদের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি ৬ কোটি ৮ লাখ টাকা দিয়ে পাম্প ও জমিটি কিনেছেন এবং ১৯৯৯ সাল থেকে এর পরিচালনায় আছেন। তার অভিযোগ, গোলাম কিবরিয়ার স্ত্রী ও সন্তানেরা তাদের দলিল ও চুক্তিপত্র মানছেন না এবং পেট্রল পাম্প মালিক সমিতি ও পুলিশের সহায়তায় তার কাছ থেকে পাম্পটি দখল করে নিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাকসুতে শিবির জিতলে দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি দেবেন বনি আমিন

অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে

এবার যে কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি